Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ / ১৪২
জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য গ্রেফতার

রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য বাসর সরদার ও তার সহযোগী নুহ মিয়া নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের পৃথক এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাসর সরদার সূর্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত গফুর সরকারের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য। আরেকজন নুহ মিয়া একই এলাকার মতি মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুহ মিয়ার বাড়িতে অভিযান চালালে তার গোয়াল ঘর থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। নুহ মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়-মোটরসাইকেলটি ইউপি সদস্য কাছ থেকে ক্রয় করেছে। পরে ইউপি সদস্য বাসর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চোরাই মোটরসাইকেলটি জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর