Agaminews
Dr. Neem Hakim

সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন / ৯৯
সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট- ৪ আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশী জেলা কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান এর আমন্ত্রণে শরণখোলা – মোরেলগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বিকেলে মোরেলগঞ্জের নিজ বাসভবনের আগে কুটি বাড়ি এলাকা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোড়লগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী খায়রুজ্জামান শিপন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোড়লগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, বিএনপি নেতা শহিদুল ইসলাম, শরলখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, মোড়লগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকরা জাতির বিবেক তাদের লেখনীর মাধ্যমে জাতি জাগ্রত হয়। তিনি শরণখোলা – মোড়লগঞ্জের সাংবাদিকদের সকল মতভেদ ভুলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন সকলে মিলেমিশে কাজ করলে করলে সমাজ ও রাষ্ট্র ততউপকৃত হবে। পরে কাজী খায়রুজ্জামান শিপন সকল সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর