Agaminews
Dr. Neem Hakim

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা,র নব-কমিটি গঠিত


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ / ১০৭
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  নান্দাইল উপজেলা শাখা,র নব-কমিটি গঠিত

রমজান আলী, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা,র নব-কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ ) বিকেলে নান্দাইল উপজেলা সদর আইএবি মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উক্ত সাধারন সভায় ইসলামি ছাত্র আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম্মানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলার শাখার সভাপতি আবু সাঈদ মোহাম্মদ হাবিবুল্লাহ, এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীদের নীতি নৈতিকতা, নেতৃত্ব ও দায়িত্বশীলতা বাড়াতে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে ও দায়িত্বতার সাথে কাজ করতে হবে এবং সকলকেই ঐক্যবদ্ধ ও সুশৃংখল থাকতে হবে।
আলোচনা সভা শেষে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে মোহাম্মদ মেহেদী হাসান মিম্মান কে সভাপতি ও আব্দুল হান্নান কে সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম শামীম কে সাধারন সম্পাদক ,এবং মোহাম্মদ ইমরান হাসান ইউসুফ কে সাংগঠনিক সম্পাদক করে ১ বছর মেয়াদি (২০২৫)এর নব-কমিটি ঘোষণা করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এবং দলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন আবু সাঈদ মোহাম্মদ হাবিবুল্লাহ ।

এসময় উক্ত অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর