
রাজু মোল্লা জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেন জামালপুর জেলা প্রশাসন।
গত ১০ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত দুইদিন করে দুইটি ব্যাচে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলার সকল উপজেলার উপজেলা রিসোর্স টিম এর সদস্যগণ ( সকল ইউএনও, এসিল্যান্ড, ওসি, উপজেলার যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, ও উপজেলা মহিলা বিষয়ক) প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটিতে সভাপতিত্ব করেন উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার শাখা, মৌসুমী খানম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসিনা বেগম,
উক্ত প্রশিক্ষণটিতে সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান,
প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা ও উপ-পরিচালক মহিলা বিষয়ক ও অতিরিক্ত পুলিশ সুপার।
আপনার মতামত লিখুন :