
গফরগাঁও প্রতিনিধি: কাওরাইদ গয়েশপুর কলেজ এর এইচএসসি পরীক্ষার ফরমফিলাপের অতিরিক্ত টাকা আদায়ে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ করে রেললাইন অবরোধ করে । এসময় ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস গয়েশপুর কলেজের সামনের রেলক্রসিং এ আটকে দেয় শিক্ষার্থীরা।
পৌনে এক ঘন্টা পরে প্রশাসনের হস্তক্ষেপে অধ্যক্ষ আজহারুল ইসলাম অতিরিক্ত ফি বাতিলের ঘোষণা দিলে ছাত্র -ছাত্রীরা রেললাইনের উপর থেকে সড়ে যায়।
পরে অগ্নিবীণা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
ইউএনও এন.এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, কলেজ কতৃপক্ষের সাথে কথা হয়েছে।অতিরিক্ত ফি প্রত্যাহার করা হয়েছে।
কাওরাইদ গয়েশপুর কলেজের শিক্ষার্থীরা জানায়,কলেজ কতৃপক্ষ কোচিং ফি ও অন্যান্য ফি বাবদ অতিরিক্ত টাকা ছাড়া ফরমফিলাপ করতে দিচ্ছেনা।
ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত ফি ছাড়া শুরু বোর্ডের নির্ধারিত টাকা দিয়ে ফরম ফিলাপের সুযোগ চায়।
এইচএসসি পরীক্ষার্থী আল আমিন, সাদিয়া আফরোজ, আল আমিন জানায়,এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অতিরিক্ত টাকা ছাড়া ফরম পূরণ করতে দিচ্ছেনা। প্রতিবাদ জানালে টিসি দেওয়ার হুমকি দিচ্ছে।
আপনার মতামত লিখুন :