
হামিদুল ইসলাম তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের বিরুদ্ধে রাসেল মিয়া (৪০) হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে।
উপজেলার বিসকা ইউনিয়নে একটি হত্যা মামলা ৭ দিন অতিবাহিত হলেও আসামি ধরছে না তারাকান্দা থানা পুলিশ। নিহত রাসেল মিয়া ছেলে মোঃ ইফাত সরকার( ১১)অভিযোগ।
এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। রবিবার ৯ মার্চ রবিবার তারাকান্দা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন, নিহত রাসেল মিয়ার ছেলে মোঃ ইফাত সরকার ও বড় ভাই নয়ন মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, প্রতিবেশী রফিকুল ইসলাম রবি গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২৬ শে ফেব্রুয়ারি স্বতন্ত্র একতেদায়ী মাদ্রাসা এলাকায় পরিকল্পিতভাবে রফিকুল ইসলাম রবি গংরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রাসেল মিয়া (৪০)কে গুরুতর আহত করে, পরে এলাকার স্থানীয় লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে ,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে তারাকান্দা থানার নিহত রাসেল মিয়ার বড় ভাই নয়ন মিয়া বাদী হয়ে ৭ জনকে বিরুদ্ধে ২/৩/২৫ তারিখে মামলা দায়ের করেন।
মামলা রুজু হাওয়ার পরেও তারাকান্দা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ টিপু সুলতান এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারে নাই রহস্যজনক ভূমিকায়।
নিহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন , গত সাত দিনেও তারাকান্দা থানা পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে আশেপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নেই কোন তৎপরতা পুলিশ ওই ভূমিকা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
তাই বিষয়টি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোরপূর্বক দাবি তুলেছে।
আপনার মতামত লিখুন :