Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন / ১৪১
জামালপুরে পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

রাজু মোল্লা,জামালপুর প্রতিনিধি:

জামালপুরে দ্বিতীয় দিনের মতো সকাল থেকে গণপরিবহন ধর্মঘট চলছে। এতে যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র দুর্ভোগ।

মঙ্গলবার (০৪ মার্চ) সকাল থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর আগে সোমবার (০৩ মার্চ) দুপুর থেকে শুধু বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকে।

শ্রমিক ও বাস মালিকরা জানান, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার, ২ মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, এবং গতকাল বাস শ্রমিকের উপর হামলার ঘটনার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়।

দুর্ভোগে থাকা যাত্রীরা জানান, জামালপুরের সাথে সারা দেশের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পূর্ব ঘোষণার বাইরে হঠাৎ ধর্মঘট ঘোষণা করায় তারা সমস্যার মধ্যে পড়েছেন।

এদিকে, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২ মার্চ সদর উপজেলার সরিফপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি রাজীব পরিবহন বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী নিহত হলে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া রাজীব বাস বন্ধসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এই ঘটনার প্রেক্ষিতে বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর