Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন / ১২১
জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

রাজু মোল্লা জামালপুর প্রতিনিধি:
তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলে মিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পালিত হলো জাতীয় ভোটার দিবস।

দিবসটি উপলক্ষ্যে সকালে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস।

সকালে ফৌজদারী মোড় থেকে একটি র‍্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক হাছিনা বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন- এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের চাওয়া একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর এমন একটি নির্বাচন সম্পাদন করতে প্রস্তুত সকলে। এছাড়াও প্রাপ্ত বয়স্কদের সঠিক সময়ে ভোটার হওয়ার আহ্বান জানানো হয় সভা থেকে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর