Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী পালিত


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন / ১৩৪
তারাকান্দায় বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী পালিত

হামিদুল ইসলাম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বালিখাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নান সরকারের ৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পারুলীতলা ঈদগাহ মাঠে বালিখাঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাওলানা মোবারক হোসেন,ফজলুল হক চকদার,হিরো তালুকদার,কাজি মোজাম্মেল সরকার,
বালিখাঁ ইউনিয়ন বিএনপির সাবেক এড. আব্দুল কাদির, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মেম্বার,সোহরাব মেম্বার,চাঁনু মিয়া,যুগ্ম আহবায়ক (মরহুমের সন্তান) আমিনুল ইসলাম সরকার,আবদুল হাই,রায়হান মেম্বার, যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান সোহাগ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য শমশের আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।
পরে প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার মরহুম আব্দুল মান্নান সরকারের কবর জিয়ারত করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর