Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ / ১৪৪
জামালপুরে জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি:
১৭ বছর ধরে একই পদে থাকা আর ৮ বছরের মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দ।

শনিবার (০১ মার্চ) বিকাল ৪ টায় শহরের বকুলতলা চত্বরে মিছিল পূর্ব এক সমাবেশ করে বিএনপির একাংশ।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, শহর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, যুবলদল নেতা বিষ্ণু চন্দ মন্ডল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহাবুবর রহমান জ্বিলানী এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদত হোসেন সাগরসহ নেতা-কর্মীরা।

নেতাকর্মীরা বলেন, বিগত ১৭ বছর ধরে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদে একই ব্যক্তি দায়িত্বে রয়েছেন। এ ছাড়া গত ৮ বছর হলো জামালপুর জেলা বিএনপি কমিটিও মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো কমিটি দেয়ার দাবি জানান নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ বলেন, একই কৌশলে বার বার সভাপতি ও সাধারণ সম্পাদক দুই জন ব্যাক্তিই থাকে। আমরা এর পরিবর্তন চাই। আমরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেনো জেলা বিএনপির এই করুণ অবস্থা দেখে একটি সিদ্ধান্ত নেন। সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেনো বিষয়টি সম্পর্কে অবগত হয় সেটিও চাই।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর