Agaminews
Dr. Neem Hakim

ফুলপুরে ভাইটকান্দি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন / ১২২
ফুলপুরে ভাইটকান্দি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

হামিদুল ইসলাম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের মাঠে আজ শুক্রবার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন,ফুলপুর উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যুবদল নেতা শাহজাহান সিরাজ ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক মন্ডলী।
প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদার কে কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারকে সম্মান প্রদান করা হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর