Agaminews
Dr. Neem Hakim

প্রেস বিজ্ঞপ্তি


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ / ৯৫
প্রেস বিজ্ঞপ্তি

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে অপহরনকৃত ভিকটিমকে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুর ডিপো এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ও র‍্যাব-৭, সিপিএসসি, চট্টগ্রাম। অপহরনকারী দলের প্রধান আসামী গ্রেফতা

১। ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা ভিকটিমের পিতা জানান যে, তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে মোঃ আল-রিয়াদ (২২) ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার তারিখ গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ বিকাল অনুমান ০৫.১৫ ঘটিকায় ভিকটিম বাসা থেকে বের হওয়া মাত্রই সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা মোঃ আল-রিয়াদ (২২) সহ অন্যান্য অপহরণকারীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৬০, তারিখঃ ১৯/০২/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) । ঘটনার পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।

২। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল র‌্যাব-৭, সিপিএসসি, চট্টগ্রাম এর সহায়তায় ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সময় সন্ধ্যা অনুমান ০৬.১০ ঘটিকায় সিএমপি চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুর ডিপো এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী মোঃ আল-রিয়াদ (২২), পিতা-মোঃ কামরুল ইসলাম, সাং-ধলামুল গাঁও, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণা‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর