Agaminews
Dr. Neem Hakim

ফুলপুরে তারেক রহমানের পক্ষে মশারী বিতরণ


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ / ১১৯
ফুলপুরে তারেক রহমানের পক্ষে মশারী বিতরণ

হামিদুল ইসলাম তারাকান্দা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে অসহায় দুঃস্থদের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।

জানা গেছে,পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৌর সদরের দিউ (বালিয়া স্টেশন) প্রাঙ্গণে মশারী বিতরণ করা হয়।
মশারী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ফুলপুর পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আবুল কাসেম মন্ডলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,যুগ্ম আহবায়ক এমদাদ খান,পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা,যুগ্ম আহবায়ক এ.কে.এম তোজাম্মেল হক রুবেল,মোশারফ হোসেন,আজহারুল হক তুলা,আমিনুল হক লিটন,আরজ আলী,উপজেলা যুবদলের সভাপতি, সারোয়ার,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর