Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে স্থানীয় সরকার দিবস পালিত


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন / ৮৫
দুর্গাপুরে স্থানীয় সরকার দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মিয়া মো. মঞ্জুরুল ইসলাম, আশরাফুল কবীর প্রমুখ ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহŸান জানান।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর