
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে শিলাসী হাইওয়ে ক্লাব এর উদ্যোগে সমাজের তরুণ যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এই আয়োজন।
খেলায় অংশ নেয় খোলাকলম ক্রিকেট দল বনাম বনাম সুন্দরবন ট্রাভেল টিম ।
দৈনিক খোলা কলম প্রতিদিন এর সম্পাদক আপেল মাহমুদ এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম,
বিশেষ অতিথি,সাদেকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মিঠামইন,কিশোরগঞ্জ। আরো উপস্থিত ছিলেন
আহসান তৌহিদ মিল্টন, জয়েন্ট রেজিষ্ট্রার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি,ডাঃ মাহফুজুর রহমান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা,
মোঃ কামাল হোসেন, ওসি,টেলিকম ভবন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি মোহাম্মদ আপেল মাহমুদ।
আপনার মতামত লিখুন :