Agaminews
Dr. Neem Hakim

প্রেস বিজ্ঞপ্তি


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন / ১১০
প্রেস বিজ্ঞপ্তি
  • প্রেস বিজ্ঞপ্তময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় বিশেষ অভিযানে ১৫ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ ০১ (এক) নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ

    ১। র‍্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    ২। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মেদুয়ারী ইউপিস্থ ভরাডোবা-ঘাটাইল গামী পাকা রাস্তার উত্তর পাশে জনৈক আসাদুল এর অটোরিক্সা গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ মাদক ব্যবসায়ী ১। ফুজিলা বেগম (৬০), পিতা-জনাব আলী, স্বামী-সামছু মিয়া, সাং-আগানগর থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ১৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, ও ০১ (এক) টি মোবাইল ফোন উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা।

    ৩। এ ঘটনায় ময়মনসিংহ জেলার ভালুকা থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

    স্বাক্ষরিত/-
    ( জুয়েল চাকমা, পিপিএম-সেবা )
    অতিরিক্ত পুলিশ সুপার
    মিডিয়া অফিসার
    অধিনায়কের পক্ষে

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর