Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন / ২৩২
তারাকান্দায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার পাকুরিতলা সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি’র একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
পাকুরিতলা সুন্নিয়া দাখিল মাদরাসা আয়োজনে ও এ,কে এম শামছুল হুদা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গালাগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলী মেম্বার, সাবেক চেয়ারম্যান আবুল হাসিম, ভাটপাড়া এসএস,সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আপ্তাব উদ্দিন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার, গালাগাওইউনিয়ন জাতীয়তাবাদী পল্রী চিকিৎক অ্যাসোসিয়েশন দলের সভাপতি ড়াঃ মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদরাসা সুপার মোঃ রুহুল আমিন আনসারী,।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পলাশকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক আলাউল হাসান ও হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফ তুষার।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর