
এম এ মালেক হালুয়াঘাট: ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক ৪ টি অভিযানে ভারতীয় চিনি, জিরা ও ফেন্সিডিল আটক করেছে ময়মনসিংহ ( ৩৯ বিজিবি )।
১০ ফ্রেব্রুয়ারি সোমবার রাতে বিওপি টহল দল গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশের অভ্যন্তরে রাংরাপাড়া, বেলতলী ,চন্দ্রকোনা ও পানিহাতা নামক স্থান থেকে ৩ হাজার ৮ শত ৪০ কেজি জিরা, ২ শত ৭০ কেজি চিনি ও ২২ বোতোল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় । এসময় চোরা চালানের সময় ব্যবহীত ১ টি কাভার্ড ভ্যান ও ২ টি বাই সাইকেল আটক করা হয় ।যার বাজার মূল্য ১ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ৩ শত টাকা ।
এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী পালিয়ে যায়।
এবিষয়ে ময়মনসিংহ (৩৯ বিজিবি ) ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন ।
আপনার মতামত লিখুন :