Agaminews
Dr. Neem Hakim

নান্দাইলে গাংগাইল ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ / ১০২
নান্দাইলে গাংগাইল ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নান্দাইলে গাংগাইল ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায়  নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসা মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী’র নির্দেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল। নান্দাইল উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা যুবদলের আহবায়ক বিএনপি নেতা মিজানুর রহমান লিটন।

এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা নাজমুল হাসান, গাঙ্গাইল ইউনিয়ন বিএনপি নেতা কাজী গোলাম মোস্তফা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাসুদ মড়ল,যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান অভি,উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক, পৌর ছাত্রদলের  যুগ্ন-আহবায়ক পিয়াস হাসান সহ প্রমুখ। বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে আহবান করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর