ত্রিশালে ব্যাডমিন্টন ফাইনাল খেলা
audhamyabangla
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১:২০ অপরাহ্ণ /
১০৮
ত্রিশাল (ময়মনসিংহ ) প্রতিনিধি:
“মাদককে না বলুন সুস্থ যুব সমাজ গড়ে তুলুন” স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে রাত্রিকালীন ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আবাবিল ক্লাবের আয়োজনে শনিবার রাতে উপজেলার ধানিখোলা মধ্য ভাটিপাড়া মুকুল মাস্টার বাড়ি খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম জুয়েল।
মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার বেনজির আহমেদ।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক রাজরুল ওয়াহাব রাজু, সরকারি নজরুল ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, জেলা যুবদলের সদস্য মাহবুব আলম, জামান হোসেন ইসলাম, সাংবাদিক হামিমুর রহমান হামিম, স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম মুকুল।
খেলায় সাদ জুটি শুকতারা জুটিকে ২- ১ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের সাকিব।
আপনার মতামত লিখুন :