Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহ মটরযান নির্বাচন সভাপতি নজরুল, সম্পাদক আইয়ুব আলী


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন / ১২৮
ময়মনসিংহ মটরযান নির্বাচন সভাপতি নজরুল, সম্পাদক আইয়ুব আলী

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে ১১৬২ ভোট বেশি পেয়ে নজরুল ইসলাম চাকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৫৬১০ ভোট পেয়েছেনএবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানোয়ার হোসেন চানু ছাতা প্রতিকে ভোট পেয়েছেন ৪৪৬২ টি। সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী। সহ সভাপতি পদে আজহারুল ইসলাম হারুন ( চাঁদ মার্কা ), সহ সম্পাদক সাজ্জাদ হোসেন সেলিম ( হরিণ মার্কা), সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ( হুক্কা মার্কা ), প্রচার সম্পাদক শাহ আলম ( চশমা মার্কা) এবং কোষাধ্যক্ষ পদে মোঃ সিরাজুল ( টেবিল মার্কা ) জয়ী হয়েছেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর