Agaminews
Dr. Neem Hakim

গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের অপসারণ দাবী


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ / ৮৮
গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের অপসারণ দাবী

নিউজ ডেস্ক: গতকাল শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলা হলে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসন বিলম্বে পৌঁছানোর কারণে  সেখানে বেশ কয়েকজন আহত হয়। এই হামলার প্রতিবাদে আজ শনিবার ১২ টার দিকে গাজিপুর জেলা শহরের রাজবাড়ি স্থানে জাতীয় নাগরিক গাজিপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান, কেন্দ্রীয় সদস্য এম সোয়েব, গাজীপুর মহানগরের গাছা থানা প্রতিনিধি আনিসুর রহমান, টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি নাবিল ইউসুফ সহ অনেকেই।বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার, ফ্যাসিবাদীদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ ও ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার বিচার দাবী জানান। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের অপসারণও দাবী করেন।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর