অদম্য বাংলা অনলাইন ডেস্ক: গত জুলাই ও আগষ্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে যাঁরা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহযোগিতা ও আহত ব্যক্তিদেরকে পুন:র্বাসনের জন্য আলাদা অধিদপ্তর হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। গতকাল বুধবার দুপুরে জিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলার খামারী পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আকতার এসব কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, অমৎস্যজীবীদের হাতে জলাশয় না দিয়ে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে তা ইজারা দিতে হবে। এ বিষয়ে মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে দ্রুত কাজ করছে। শীঘ্রই এর ফলাফল পাবে মৎস্যজীবীরা। স্থানীয় খামারী তরিকুল ইসলামের সভাপতিত্বে খামারীদের সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এটর্নী জেনারেল আসাদুজ্জামান ও পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ।
আপনার মতামত লিখুন :