অদম্য বাংলা নিউজ ডেস্ক: সরকার কর্তৃক গঠিত জন প্রশাসন সংস্কার কমিশন কর্র্তৃক বিদ্যমান পদবী পরিবর্তন করে জেলা প্রশাসকের পদকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার ও ইউএনও এর পদকে উপজেলা কমিশনার করার প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রীয় অথিতি ভবনে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নিকট কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চেীধুরী জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনও এসময় তুলে ধরা হয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদবী পরিবর্তন করে অতিরিক্ত জেলা কমিশনার( ভূমি ব্যবস্থাপনা) করার প্রস্তাব করা হয়েছে। জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জি আর মামলার অভিযোগ গুলো উপজেলা পর্যায়ের কোন কর্মকর্তাকে বা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিশী বা তদন্তের নির্দেশ দিতে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়। অভিযোগ গ্রহণযোগ্য হলে তিনি থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। পরে যথাযথ প্রক্রিয়ায় মামলাটি আদালতে যাবে। কমিশন উপজেলা পর্যায়ে দেওয়ানী ও ফেীজদারি ম্যাজিষ্ট্রেট কোর্ট পুন:স্থাপনের সুপারিশ করে।এছাড়া থানার অফিসার ইনচার্জ এর কাজ ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় তদারকির জন্য উপজেলা পর্যায়ে একজন সহকারী পুলিশ সুপারকে উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা হিসেবে পদায়ন করা যেতে পারে।
আপনার মতামত লিখুন :