তারাকান্দায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২
audhamyabangla
প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন /
১১৫
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকির আহমেদ বাবুলসহ ২ জন কে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাঁদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামের মৃত- সদর আলী মাস্টারের ছেলে সাকির আহমেদ বাবুল (৫০) ও একই এলাকার মৃত-সরাফ উদ্দিন মন্ডলের ছেলে মোশাররফ হোসেন (৪২)।
আটক দুজন কে সাংবাদিকদের সামনে হাজির করা হলে, সাকির আহমেদ বাবুল “জয় বাংলা বলে স্লোগান দেন এবং ভি-চিহ্ন দেখান।”
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, বিসকা ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল কে সন্ত্রাস দমন আইন ও মোশাররফ হোসেন কে বিস্ফোরক আইনের পৃথক দুটি মামলায় আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :