Agaminews
Dr. Neem Hakim

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৫, ১:৫৫ অপরাহ্ন / ১০২
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানার সাহেব আলী একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দত্তের বাজার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি, এমএ মালেক, বিশেষ অতিথি পাগলা থানা বিএনপির সাবেক
সদস্য উজ্জল আহমেদ পাপ্পু,
সাবেক সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রবাসী ঐক্য পরিষদ সভাপতি মো. আসাদুল ইসলাম,মালেক মিয়া সিনিয়র সহসভাপতি
সোহাগ খান,উপদেষ্টা লুৎফর রহমান,
সদস্য জীবন মিয়া,রিপন হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর