Agaminews
Dr. Neem Hakim

অধ্যক্ষ নজরুল ইসলামকে জমকালো আয়োজনে বিদায়ী সংবর্ধনা


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন / ১০১
অধ্যক্ষ নজরুল ইসলামকে জমকালো আয়োজনে বিদায়ী সংবর্ধনা
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট জেলা প্রতিনিধি
অবসরজনিতকারনে বাগেরহাট জেলার শরণখোলায় অবস্থিত ঐতিহ্যবাহী মাতৃভাষা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদারকে জমকালো আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ( ২৭ জানুয়ারি ) সকাল ১০টায় কলেজের হলরুমে   এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলিম আল রেজা (শোভন)।কলেজের অধ্যক্ষ শেখ মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,
শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির, রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী,গভর্নিং বডির সদস্য গোলাম মোস্তফা তালুকদার,রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আলোচনা সভাত্তোর প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এবং সকল শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ হতে বিদায়ী অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।পরে আলোচনা সভা শেষে বিদায়ী অধ্যক্ষকে  কলেজের গভর্নিং বডি ও শিক্ষকদের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী নজরুল ইসলাম সহ তার সন্তানদের হাতে তুলে দেয়া হয়েছে।
মোঃ কামরুল ইসলাম
বাগেরহাট শরণখোলা

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর