যাত্রীদের টাকা ফেরৎ দিয়েছে রেল কর্তৃপক্ষ
audhamyabangla
প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ /
১৪১
স্টাফ রিপোর্টার: রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় সাড়ে ৩০০ যাত্রীর টিকিটের মূল্য ফেরত দিয়েছে রেল কর্তৃপক্ষ।
ময়মনসিংহ জেলা প্রশাসনের হস্তক্ষেপে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়।
যাত্রীদের ক্ষোভের মুখে রেল কর্তৃপক্ষ
টিকিটের টাকা ফেরৎ দিয়েছে বলে জানা গেছে।
আন্দোলনকারীদের তোপের মুখে পড়ার ভয়ে ট্রেন রেখে চালক পালিয়ে যায় রেল পুলিশ ধারনা করছে। এতে ভোগান্তিতে পড়েন প্রায় পাঁচ শতাধিক যাত্রী। পরে তাদের মধ্য থেকে সাড়ে ৩০০ যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।
বর্তমানে স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক। তবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
এর আগে সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসে। পরিস্থিতি আঁচ করতে পেরে ট্রেন চালক পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :