
নিজস্ব প্রতিবেদক:
(পূর্ব প্রকাশিত পর) প্রেসক্লাবের বিতর্কিত জমি, প্রশাসনের লোক সমন্বয়ে ক্লাবের কমিটি, গঠনতন্ত্রের আলোকে কঠিন নির্বাচন, জনসেবা মূলক কাজ ইত্যাদি বিষয়ে ক্লাবের প্রতি সাধারণ মানুষের ভ্রান্তির কিছুটা দূরীকরণেই মূলত: এই লেখা।
যেকোন প্রেসক্লাব সাধারণ মানুষের একটি আস্থার স্থান বটে।এখানের কলমের ভাষা অন্যায়কে প্রতিরোধ ও প্রতিহত করে বলেই মানুষের ধারণা ছিল এবং এখনো কিছুটা আছে।কতিপয় লোভাতুর আর তথাকথিত কলমসেনার আচরণের কারণে ক্লাবের মর্যাদা বিলীন হয়ে থাকে।কিন্তু ময়মনসিংহ প্রেসক্লাবের বিষয়টি অন্য দশটা প্রেসক্লাব থেকে অনেকটা ভিন্ন।
সেরা সেরা শিক্ষক,চাকরিজীবী, উকিল,চিকিৎসক তথা জ্ঞানীগুণী জন,নিকষিত সাংবাদিক ও প্রশাসনের লোকের সমন্বয়ে গঠিত ময়মনসিংহ প্রেসক্লাব নি:সন্দেহেই অনেকটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকার সংরক্ষণ করে।( চলবে)
আপনার মতামত লিখুন :