Agaminews
Dr. Neem Hakim

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কটে ধুকে ধুকে চলছে


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন / ৮৯
ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কটে ধুকে ধুকে চলছে

ফজলুল হক ফকির, ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কটের কারণে ধুকে ধুকে চলছে। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। জরুরী মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে হাসপাতালের জন্মলগ্ন থেকে। এছাড়া ইনডোর ও আউটডোর সেবা চলে উপ সহকারী মেডিকেল অফিসার ও সাব-সেন্টারের চিকিৎসক দিয়ে।

জানা গেছে, ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শর্যার জন্য আধুনিক ভবন নির্মাণ করা হলেও নেই কোন কার্যক্রম । এছাড়া নিরবচ্ছিন বিদ্যুতের জন্য নেই কোন জেনারেটর। বিদ্যুৎ লোডসেডিং দেখা দিলে ভর্তিকৃত রোগীদের আহাজারিতে প্রকম্পিত হয় হাসপাতাল। নেই প্রশিক্ষিত নার্সও। চিকিৎসকের অভাবে হয় না কোনো অপারেশন। ফলে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

উপজেলার ওবাদুল জানান, স্ত্রী সিজারিয়ান অপারেশন করা হয়েছে সেবা ডায়াগনস্টিক সেন্টারে। স্বল্প আয়ের মানুষ অথচ খরচ করতে হয়েছে ১৫ হাজার টাকা। স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনের ব্যবস্থা থাকলে কোনো খরচ হতো না ।একই কথা বলেন শাহা আলম। তিনিও স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করিয়েছেন জয়রামকুড়াই ।

এখানে ওষুধ, বেড ভাড়া ও ডাক্তার বাবদ খরচ হয়েছে ১৬ হাজার টাকা।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক ভালো ডাক্তার এসেছিলেন। কিন্তু ক্লিনিক ব্যবসায়ীদের হুমকির কারণে ডাক্তাররা চলে যান। সূত্র জানায়, ২০০৮ সালে ৫০ শষ্যায় উন্নীতের পর হাসপাতালে ডাক্তারের পদ ৩০টি।

এর মধ্যে ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে। এ হাসপাতালে কোনো সময়ই বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন হয়নি। এছাড়া মেডিকেল অফিসারের ১৮ পদের বিপরীতে রয়েছেন মাত্র ২ জন। জরুরী মেডিকেল অফিসারের পদটি শূন্য হাসপাতালের জন্মলগ্ন থেকে। ইনডোর ও আউটডোর সেবা চলে সেকমো ও সাব-সেন্টারের চিকিৎসক দিয়ে।

এ ছাড়াও ধোবাউড়া হাসপাতালে কর্মরত থেকে সাতজন মেডিকেল অফিসার বানোয়াট কারন দেখিয়ে অন্যন্ত্র হাসপাতালে সংযুক্ত রয়েছে।

ডা. তন্বী দত্ত হালুয়াঘাট হাসপাতাল,ডা.খাদিজা বেগম কর্মিটোলা হাসপাতাল,ডা. প্রপ্তি প্যাট্রিসিয়া হাগিদক,ডা. শফিকুল ইসলাম ময়মনসিংহ অফিসে,ডা. আহমেদুল কবির মেডিকেলে,নাহিদা নাজনীন মেডিকেল কলেজ,ডা. রাজশ্রী দেবনাথ মৈত্রি হাসপাতাল,ফিরোজ রানা ঢাকায় কর্মরত। এ ছাড়াও রয়েছে একগুচ্চ অভিযোগ হাসপাতালের বিরোদ্ধে। ওষুধ , রোগীর খাবার, বালিশ কম্বল, বালতি , পরিস্কার পরিছন্নতা সহ ওষুধ সাধারন রোগীদের না দিয়ে মাস শেষে পোড়ানোর অভিযোগ রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিরোদ্ধে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস জানান, বড় সমস্যা হচ্ছে সাতজন ডাক্তার ডেপুটেশানে রয়েছে অন্যন্ত্র। কবে আসবে তাও জানা নেই। চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত চিকিৎসক সঙ্কট দূর হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর