দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
audhamyabangla
প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন /
৯১
নিউজ ডেক্সঃ চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল শনিবার বিকেলে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত ২১ জানুয়ারি ডাভোসে পৌঁছান ড.মো ইউনূস।
ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকারপ্রধান, মন্ত্রী পর্যায়ের চারজন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রগ্রাম (আনুষ্ঠানিক নৈশ ও মধ্যাহ্ন ভোজ), ৮টি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এবং আরো দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন।
আপনার মতামত লিখুন :