Agaminews
Dr. Neem Hakim

আফরোজ খান মডেল স্কুলের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ / ৭৭
আফরোজ খান মডেল স্কুলের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত
আশিকুর রহমান মিঠু ময়মনসিংহ:
 আফরোজ খান মডেল স্কুল নতুন বাজার ময়মনসিংহ এর ১০ম বার্ষিক সিরাতুন্ – নবী (সাঃ) ও দোয়া মাহফিল বৃহস্পতিবার  ২৩ জানুয়ারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খানের সভাপতিত্বে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে  ।  উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের নির্বাহী কমিটির সভাপতি , ঢাকা উত্তরার সেন্ট লরেন্স স্কুল অব জুয়েলস্ এর অধ্যক্ষ হাসিনা আফরোজ খান । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক হাফেজ মাওঃ মোঃ আশিকুল ইসলাম , দিবা শাখার সহকারী শিক্ষক হাফেজ নাইমুর রহমান । আলোচনা সভা শেষে স্কুলের সমৃদ্ধি ও শিক্ষক /শিক্ষার্থীদের সুস্বাস্থ্য , মঙ্গল কামনা করে দোয়া করা হয়  এবং হামদ্ , নাত , কেরাত ও ইসলাম সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর