
এম,এ মালেক,হালুয়াঘাট(ময়মনসিংহ):
ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে আমদানি করা ১০ টি গরু ও ৬ শত কেজি জিরা আটক করেছে ময়মনসিংহ ( ৩৯বিজিবি ) ।
( ২৩ জানুয়ারি ) বৃহস্পতিবার ভোরো গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশের অভ্যন্তরে ডুমনিকুড়া এবং তেলিখালী বিওপি টহল দল বাড়ালোকোনা নামকস্থান থেকে ১০ টি গরু এবং সূর্যপুর ও তেলিখালী বিওপি টহল দল ৬ শত কেজি জিরা আটক করে ।
এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় ।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন
প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে
আপনার মতামত লিখুন :