Agaminews
Dr. Neem Hakim

ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে মারধর


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন / ১৫০
ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে মারধর

ধোবাউড়া(ময়মনসিংহ):

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইকে মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার বাঘবেড় ইউনিয়নের ঝিগাতলা গ্রামে আলী আজগর (৩৫)কে বাইরাইয়া ও কুপিয়ে আহত করেছেন বড় ভাই এমদাদুল হক (৫৫) ভাতিজা সবুজ আলী (২১) ও বড় ভাবি এলিজা খাতুন (৫০) এর বিরুদ্ধে। এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তাদের তিন ভাইয়ের মাঝে জমির ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মাঝে বিরোধ চলে আসছিল সেই রেশ ধরে সোমবার দুপুরে এক ভাই জুলফিকারের কু- পরামর্শে এমদাদুল হক ও তার স্ত্রী সহ লোকজন নিয়ে আলী আজগরের বাড়িতে প্রবেশ করে জোড়পূর্বক গাছ কর্তন করতে চাইলে ভূক্তভোগী নিষেধ করাই ক্ষিপ্ত হয়ে এক সাথে কোড়াল রড লাঠি দিয়ে এলোপাতারী কুপ ও লাঠি দিয়ে বাইরাইতে থাকে৷ এরপর আলী আজগর মাটিতে লুটিয়ে পরে তার ডাক চিৎকারে স্ত্রী মর্জিনা আগাইয়া আসলে এলিজা খাতুন চুলের মুটিতে ধরে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাদের ধোবাউড়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছে।

ভূক্তভোগী আলী আজগর জানান, বড় ভাইয়ের বউ তার অন্ডকোষ চেপেধরে লুঙ্গি খোলে নিয়ে যায়। এতে তিনি মারাত্বক আহত হয়েছে এবং সম্পত্তির লোভে তাকে হত্যার পরিকল্পনা ছিল বলে জানায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ধোবাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর