
এম এ মালেক (হালুয়াঘাট)ময়মনসিংহ প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ ধোবাউড়া উপজেলায় ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়ছে।
( ২২ জানুয়ারি ) বুধবার সকালে ধোবাউড়া দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ময়মনসিংহ উওর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,ময়মনসিংহ জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঞ্জরুল হক,সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, এখলাস উদ্দিন মাষ্টারসহ ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চোখে ছনিপড়া রোগীদের ময়মনসিংহ চক্ষু হাসপাতালে ছানি আপারেশন করা হবে এবং বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :