Agaminews
Dr. Neem Hakim

মঞ্চস্থ হলো “ ময়মনসিংহ প্রেসক্লাব” নাটক(৭)


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ / ৫৭৯
মঞ্চস্থ হলো “ ময়মনসিংহ প্রেসক্লাব” নাটক(৭)
নিজস্ব প্রতিবেদক:
(পূর্বে প্রকাশিত পর)— অবসর সময়ের সাথে নিজ নিজ সংসারকর্মের অনেক মূল্যবান সময় এর পেছনে যোগ করে বিনা পারিশ্রমিকে হয়তো যেভাবে মনের মাধুরী মিশিয়ে ক্লাবটিকে সাজাতে চেয়েছিলেন সেভাবে পারেননি।
আশাহত হলেও আশা না ছেড়ে ঘুরেফিরে তারা আবারো একত্রিত হন নিজেদের ভাবনা নিয়ে।এমন আন্তরিকতা ও কর্মের জন্য বহু প্রশংসা তারা প্রাপ্য হলেও তা জানাতে ঘাটতি আমাদের মতো তথাকথিত সুধীজনদের।
যাহোক,নাটক প্রসঙ্গ নিয়ে লিখতে গিয়ে অপ্রাসঙ্গিকভাবে চলে এসেছি অনেক দূরে।আবারো ফিরতে হচ্ছে প্রসঙ্গে।এ লেখার জন্য কেউ কেউ আমাকে কার্পণ্যে সামান্য ধন্যবাদ দিতে চেয়েও শব্দটি ঠোঁট থেকেই আবার ফিরিয়ে নিয়েছেন।তবে প্রশংসার বিপরীত শব্দের প্রাপ্তির যেন কোন সীমাপরিসীমা নেই।
এতে বুঝতে বাকি থাকেনা যে ক্লাবটি ও এর সদস্যদের প্রতি সাধারণ মানুষ কতটা আশ্বস্ত। তাই সুনাম কুড়ানোর আশা ত্যাগ আর পাঠকদের বিরক্তি উৎপাদন না করে বরং আগামী পর্বেই এর ইতি টানতে চাই। (চলবে)

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর