নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলে টারবাইন বিস্ফোরণ; আখ মাড়াই বন্ধ
audhamyabangla
প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন /
১২০
নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের টারবাইন বিস্ফোরণে আখ মাড়াই বন্ধ রয়েছে। তবে বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিনিকলটির ব্যবস্থপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা।
খবির উদ্দিন মোল্যা বলেন, গতরাত আড়াইটার দিকে টারবাইন বিস্ফোরণ হয়।বিস্ফোরণের আশেপাশে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এতে কেউ হতা-হত না হলেও এরপর থেকে বন্ধ রয়েছে আখ মাড়াই।টারবাইন মেরামত সময় সাপেক্ষ। তাই বিকল্প পদ্ধতিতে আখে রস প্রক্রিয়া ব্যাবস্থা করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে পুনরায় আখ মাড়াই শুরু হতে পারে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রতিদিন দেড় হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনিকলটি। গত ১৫ নভেম্বর চলতি মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাড়াই কার্যক্রম শুরু করে মিলটি।#
আপনার মতামত লিখুন :