Agaminews
Dr. Neem Hakim

বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে সংঘর্ষ


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ / ৪৪২
বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে সংঘর্ষ

অদম্য বাংলা অনলাইন ডেস্ক:

কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নো ম্যানস ল্যান্ড এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বেলা ৩টা পর্যন্ত চলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারত সীমান্তের নাগরিকরা বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ করে হাতবোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাসুয়া নিয়ে সীমান্ত অবস্থান করছে। কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তেজনা শুরু হয় যা পরে ছড়িয়ে পড়ে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আলোচিত সেই চৌকা সীমান্ত এলাকা পর্যন্ত। ওই সীমান্তের তিন কিলোমিটার পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে অন্তত ৩০টি আম গাছ ও শতাধিক বরই গাছ কেটে ফেলেছে ভারতীয় জনগণ।

কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু বলেন, “আহত ফারুক মোটরসাইকেলে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করলে ভারতীয়দের ছোড়া পাথরে তিনি মাথায় গুরুতর আহত হয়েছেন।”

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বিষয়টি আমি শুনেছি এবং আমি এখন সীমান্তের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।”

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর