Agaminews
Dr. Neem Hakim

হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ / ২০৩
হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর হাজারীবাগ বাজারের একটি লেদারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ১৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তেরো মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, হাজারীবাগের ট্যানারির কাঁচাবাজারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। সাততলা ভবনের পঞ্চম তলায় লেদারের গোডাউনে আগুন লেগেছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রনে কাজ করছে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরা।

স্পট লাইট বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর