Agaminews
Dr. Neem Hakim

মঞ্চস্থ হলো “ ময়মনসিংহ প্রেসক্লাব” নাটক(৫)


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৫, ৬:০৬ পূর্বাহ্ণ / ৭৫৫
মঞ্চস্থ হলো “ ময়মনসিংহ প্রেসক্লাব” নাটক(৫)

নিজস্ব প্রতিবেদক:

(পূর্বে প্রকাশিত পর) অভিযোগ উঠে নীরব আর ‘কৌশল’ চাঁদাবাজির। ক্লাবের পদ ব্যবহারে কেউ কেউ আবার কৌশলে চাঁদার পরিবর্তে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনে জায়গা করে নেন বলে জনশ্রুতি আছে । বিশেষ করে গত দেড় যুগে এমন চর্চায় ব্যবসায়িক সংগঠনগুলোর কোনটি কোনটি সাংবাদিকরদের এমন কর্মে উষ্মাও প্রকাশ করতেন।

সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবটি অরাজনৈতিক এবং নিরপেক্ষতার প্রতীক হওয়া উচিত হলেও সব রাজনৈতিক দলের কর্মীসমর্থকদের এটি একটি মিলন মেলা এবং যখন যেদল ক্ষমতায় যায় তখন সুবিধা পেতে সেই দলের হাতেই গতানুগতিক ভাবে তুলে দেয়া হয় এর রাজত্ব।

যোগ্যতার তেমন কোন পরিমাপে এখানে মূলত: ক্ষমতার বদল হয়না। যা কিছু হয় তা রাজনৈতিক ক্ষমতা বদলের প্রেক্ষিতে। (বি:দ্র:—হাতবদলে বর্তমান প্রেক্ষাপটে যা হচ্ছে তা নিয়ে আলোচনা আরেকটু পরে করবো)

সাংবাদিক ছাড়াও ময়মনসিংহ প্রেসক্লাবটিতে আছেন বিভিন্ন শ্রেণিপেশার বেশকিছু গুণীজন যাদের কারণে ক্লাবটি এখনো সততই ‘ওজনে’ ভারী। তবে সাংবাদিক পেশার কারো কারো চরিত্রের ভিন্নরকম গুণে ‘দেয়া নেয়া’র গুজব প্রায়শই বাতাসে ছড়িয়ে পড়ে এবং তখন সর্বমহলে এটি হয়ে উঠে আলোচনা-সমালোচনার বিষয়বস্তু।(চলবে)

সাহিত্য বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর