এডভান্স রেসিডেন্সিয়াল তারুণ্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত
audhamyabangla
প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন /
১০১
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর শ্যামাচারণ রায় রোডের কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে বিভিন্ন স্টলে তাদের প্রতিভা পরিবেশন করে শিক্ষার্থীরা। স্টল পরিদর্শনে আসেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহসিনা খাতুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন সহ অন্যান্যরা। অতিথিবৃন্দরা প্রবেশ করলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জাননো হয়। এসময় উপস্থিত ছিলেন এডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন সহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা।
মেলার স্টলগুলোতে শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রতিভায় নগরীর নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, আধুনিক সৌর বিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার, যানজট নিরসন, কৃষিক্ষেত্রে জৈবিক সারের ব্যবহারের সুফল সহ হরেক রকমের বই, বিভিন্ন রকমের পিঠার বাহার ও কুটির শিল্প সহ নানাবিধ দৃষ্টিনন্দন প্রদর্শনী উপস্থাপন করেন। এসময় অতিথিরা স্টলগুলো পরিদর্শন করার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
স্টল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। বলেন, এই উৎসব তারুণ্যের শক্তি ও সৃজনশীলতার প্রকাশে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে তারুণ্যের এই নতুন বাংলাদেশে তাদের এই ভাবনা জাতির জন্য কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
আপনার মতামত লিখুন :