Agaminews
Dr. Neem Hakim

মঞ্চস্থ হলো “ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন” নাটক(৪)


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারি ১৫, ২০২৫, ১:২১ অপরাহ্ণ / ৪৭১
মঞ্চস্থ হলো “ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন” নাটক(৪)

নিজস্ব প্রতিবেদক:

পূর্বে প্রকাশিত পর : ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের গঠনতন্ত্র ক্লাবটির ঐতিহ্যকে আরো বাড়িয়ে দিয়েছে।নির্ভেজাল গণতান্ত্রিক পদ্ধতির আধুনিকতার ছোঁয়া থাকায় এটিকে অনুসরণীয় গঠনতন্ত্র বলা যায়, যে কারণে এটির প্রয়োগে দীর্ঘদিনেও ক্লাবটির গায়ে কোন দাগ পড়েনি।তবে সাম্প্রতিক বছরগুলোর কোন কোনটির নির্বাচন প্রক্রিয়ায় সম্মানীত সদস্যদের কারো কারো ভোটপ্রদানে নৈতিকতার অবক্ষয়ের গুজব উঠলেও পরে আর এনিয়ে কথা বাড়েনি।

আবার নির্বাচন অনুষ্ঠান না করে মনোনয়ন পদ্ধতিতে নির্বাহী পরিষদ গঠন করার কারণে গুটিকতক সদস্যের মধ্যে চক্রাকারে ক্লাবের ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার অশুভ লক্ষণও ইতিপূর্বে দৃষ্টিগোচর হয়।শুধু তাই নয়, নিজেদের ব্যক্তিস্বার্থে ক্লাবের পরিসর বৃদ্ধিতেও ক্ষমতাবানরা তখন অনাগ্রহী হয়ে উঠেন।

এসব কারণে সুধীমহলে ক্লাবের কর্মকান্ড নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।সাংবাদিক মহলেও চলে নানারূপ কানাঘুষা।ক্লাবকর্মকর্তা কারো কারো সম্পদ ঈর্ষণীয়ভাবে হঠাৎ বেড়ে উঠায় অন্যান্যদের তীর্যক দৃষ্টি পড়ে তাতে। (চলবে)

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর