Agaminews
Dr. Neem Hakim

সিটি করপোরেশন সংলগ্ন প্রত্নতত্ব জাদুঘরের দেয়ালের ৩০ ফুট গ্রীল চুরি!


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ৮:১১ পূর্বাহ্ন / ৭৪
সিটি করপোরেশন সংলগ্ন প্রত্নতত্ব জাদুঘরের দেয়ালের ৩০ ফুট গ্রীল চুরি!

স্টাফ রিপোর্টারঃ নগরীর প্রানকেন্দ্র সিটি করপোরেশন সংলগ্ন প্রত্নতত্ব জাদুঘরের
সীমানা প্রাচীরের লোহার গ্রীল চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে। একসময় এটা সিটি করপোরেশনের অধীন থাকলেও বেশ কিছুদিন আগে এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় নিয়ে নেয়। সরজমিনে ঘুরে দেখা যায়,জাদুঘরের পূর্ব পাশের সীমানা প্রাচীরের প্রায় ৩০ ফুট লোহার গ্রীল বাউন্ডারি দেয়াল ভেঙে কে বা কারা চুরি করে নিয়ে যায়।দর্শনাথীরা সামান্য অর্থের টিকেট কেটে রাজাদের ব্যবহারের জিনিসপত্র দেখতে পেতো। এখানে হাতী ও হরিনের মাথা ছাড়াও রাজা- মহারাজাদের তৈজসপত্রসহ অনেক মূল্যবান জিনিস দর্শনারীরা দেখতে পান।প্রত্নতত্ব অধিদফতর এটি নেয়ার পর এটির যেন বাপ মা নেই।হতশ্রী অবস্থায় পড়ে আছে। যার কারনে দেয়ালের লোহার গ্রীল খুলে নিয়ে যাচ্ছে চোরেরা। গতকাল সরজমিনে দেখার সময় এটি তালাবদ্ধ থাকায় কোন কর্মকর্তা কর্মচারীকে পাওয়া যায়নি।অনেকের ধারনা ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র ও খোয়া যেতে পারে। এদিকে দেয়ালের গ্রীল খুলে নেয়ায় মাদকসেবিদের আড্ডা জমেছে। সন্ধ্যার পর দেয়াল টপকে মাদকাসক্তরা ভীড় জমায় এবং মাদকের জমজমাট আড্ডা চলে গভীর রাত পর্যন্ত। দ্রুত ব্যবস্থা না নিলে পূর্ব দিকের বাউন্ডারি দেয়ালের কোন গ্রীলই থাকবে না। সবই চলে যাবে চোর ও মাদকাসক্তদের পেটে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ না পড়লে শুধু দেয়ালের গ্রীল নয়,আমাদের ইতিহাস ঐতিহ্যের অনেক মুল্যবান সম্পদ হাতছাড়া হয়ে যেতে পারে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর