
ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কাচিনা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কাচিনা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ফারুক হোসেন সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সাধারণ কৃষকদের প্রশ্নের উত্তর দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন নাজিম, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ প্রমুখ।
এ সময় উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বুলবুল ও ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো: জোবায়ের আহমেদ হান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আ: রাজ্জাক, আশরাফ উদ্দিন, সোহেল তালুকদার, ইমরুল তালুকদার, ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাজহারুল ইসলাম বুলবুল, একাব্বর হোসেন মন্ডল, মিন্টু মিয়া, মিঠুন রানা, সোহেল মন্ডল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মোল্লা, সাধারন সম্পাদক শাহীন মন্ডল, সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ রেজা প্রমুখ।
কৃষক সমাবেশে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ করে কৃষকদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :