Agaminews
Dr. Neem Hakim

ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ আটক-৪


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন / ৮৪
ডিবির  অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ আটক-৪

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলা গোয়েন্দা(ডিবি) অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন বেতবাড়ী সাকিনস্থ জনৈক মোরশেদ আলী (৩৭) পিতা মৃতঃ মফিজ উদ্দিন এর বসত ঘরের সামনে উঠানের উপর হইতে ১১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২২.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোরশেদ আলী (৩৭), পিতা মৃতঃ মফিজ উদ্দিন, মাতা-মোছাঃ কমলা খাতুন, সাং-বেতবাড়ী, ২। মোঃ আঃ জলিল (৫৫), পিতা মৃতঃ মোহাম্মদ আলী, মাতা-হাজেরা খাতুন, সাং-আছিম উত্তর টানপাড়া, উভয় থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এছাড়া এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর সাকিনস্থ ময়মনসিংহ টু নেত্রকোণা  মহাসড়কের পূর্ব পাশে অনিক কম্পিউটার নেটওয়ার্কিং অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে ১১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২১.০০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী ১। মোঃ ফারুক হোসেন (২৯), পিতা মৃতঃ আঃ রহমান, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-রঘুরামপুর টানপাড়া, ২। মোঃ শামছুল হুদা (৫০), পিতা-মোঃ করম আলী ফকির, মাতা-মৃতঃ ছালেমা খাতুন, সাং-রঘুরামপুর কুমারিকান্দা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও  কোতোয়ালী মডেল  থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর