Agaminews
Dr. Neem Hakim

নান্দাইলে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান আটক


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন / ৫৬১
নান্দাইলে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান আটক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে চাঁদাবাজির মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া কে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের শুক্কুর আলী মেম্বারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এরপর রাতেই শাহাব উদ্দিন ভূঁইয়া কে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরিপুর ক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ। ।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাব উদ্দিন ভূঁইয়া বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, অবৈধ স্থাপনার সহযোগিতা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এছাড়া সে উপজেলা আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। সে সময় আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী ইফতেকার খুররম কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন তিনি। এ বং ৫ই আগষ্টের পর থেকে নান্দাইলে অবস্থান করে চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর