Agaminews
Dr. Neem Hakim

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


admin প্রকাশের সময় : জুন ৮, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন / ১৪৩
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি এশিয়ান টেলিভিশন, আজকের আরবান ও পূর্বধলার দর্পণসহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “পূর্বধলায় ভারপ্রাপ্ত সুপারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের নামে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার পদুরকান্দা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোহাম্মদ আল মামুন।

তিনি তাঁর প্রতিবাদ লিপিতে জানান, তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত। তাঁর সুনাম ক্ষুন্ন করার জন্য উক্ত মাদ্রাসার অপর সহকারি শিক্ষিকা (ভারপ্রাপ্ত সুপার) সুলতানা বেগম পরিকল্পিতভাবে কুচক্রীমহলের প্ররোচনায় প্রভাবিত হয়ে তাঁর নামে থানায় মামলাসহ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত সংবাদ প্রকাশ করিয়েছে।

সহকারি শিক্ষক মোহাম্মদ আল মামুন আরও জানান, প্রকৃত পক্ষে মাদ্রাসায় নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। একটু কথা কাটাকাটি হয়েছে। এ জন্য আমি ভারপ্রাপ্ত সুপারের কাছে ক্ষমাও চেয়েছি। তাকে মারধর ও শ্লীলতাহানির কোন ঘটনা ঘটেনি। তিনি মিথ্যাচার করছেন। তাই আমি উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মোহাম্মদ আল মামুন
সহকারি শিক্ষক
পদুরকান্দা দাখিল মাদ্রাসা
পূর্বধলা,নেত্রকোনা।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর