Agaminews
Dr. Neem Hakim

বাবার বাড়ি বেড়াতে এসে নিখোঁজের পর নদীতে ভাসছিল বৃদ্ধার লাশ


admin প্রকাশের সময় : জুন ৩, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ণ / ২৩১
বাবার বাড়ি বেড়াতে এসে নিখোঁজের পর নদীতে ভাসছিল বৃদ্ধার লাশ

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী নদী থেকে বদরুন্নেসা (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম গোয়ালবাড়ী ইউনিয়নের বাঙ্গার পার এলাকার মৃত উস্তার আলীর স্ত্রী। তিনি তাঁর বাবার বাড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের আত্তর আলীর বাড়ী হতে সকাল থেকে নিখোঁজ ছিলেন। রবিবার ০২ জুন ২০২৪ ইং, সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায় জুড়ী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, এক মহিলার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধূরী শাওন বলেন, সকালে বাড়ীর সামনে নদীতে ওই মহিলার ভাসমান লাশ পান পরবর্তীতে জুড়ী থানা পুলিশ খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন সকালে বৃদ্ধা মহিলাকে নদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। লাশ উদ্ধার করার সময় নদীর পাড়ে পড়ে থাকা একটি চটের ব্যাগ ও একটি লাঠি পেয়েছেন। ব্যাগের মধ্যে কিছু কাপড়-চোপড়ও রয়েছে।

এ বিষয়ে জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকার জুড়ী নদী থেকে বদরুন্নেসা নামে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ওই মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

Source link

সিলেট বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর