Agaminews
Dr. Neem Hakim

বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন সুমন


admin প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন / ১২৫
বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন সুমন

গাজীপুর থেকে পরিবারের সঙ্গে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদামাটির পাহাড়ে বেড়াতে এসেছিলেন সুমন মিয়া নামে এক যুবক। সবার সঙ্গে সেখানে নীল পানির লেকে গোসল করতে নামেন তিনি। গোসল শেষে অন্যরা তীরে উঠে এলেও নিরুদ্দেশ থাকেন সুমন। খোঁজাখুঁজির প্রায় আধা ঘণ্টা পর তাঁর নিথর দেহের সন্ধান মেলে।

রোববার এ দুর্ঘটনা ঘটে।

সুমন মিয়া (২১) গাজীপুরের শ্রীপুর থানার গরগরিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, গাজীপুর থেকে পরিবারের সঙ্গে পর্যটন এলাকা দুর্গাপুরের সাদামাটির পাহাড়ে ঘুরতে আসেন সুমন মিয়া। তাঁর সঙ্গে ২৫ জনের মতো লোক ছিল। রোববার দুপুরের দিকে বিজয়পুর সাদামাটির পাহাড়ের নীল পানির লেকে গোসল করতে নামেন তাদের কয়েকজন। সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যান সুমন।

এ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তাঁর সঙ্গে পানিতে নামা অন্যরা। পরে সুমনকে খোঁজাখুঁজি শুরু করলে আধা ঘণ্টা পর পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সুমনের কাকা শহিদুল ইসলাম বলেন, ‘সবার সঙ্গেই সুমন পানিতে নেমেছিল। পরে শুধু দুইটা হাত আঙ্গিয়ে ডুবে যায় আমার ভাতিজা।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান বলেন, হাসপাতালে লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Source link

স্পট লাইট বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর