Agaminews
Dr. Neem Hakim

ইভলভ প্রকল্পের সমাপ্তি ও কার্যক্রম টেকসই করণে কর্মশালা অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন / ৩৩৩
ইভলভ প্রকল্পের সমাপ্তি ও কার্যক্রম  টেকসই করণে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম টিটু , বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা ইভলভ প্রকল্প  তাদের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছেন।তবে প্রকল্পের কার্যক্রম মজবুত ও টেকসইকরণের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ১৯ আগস্ট রোজ মঙ্গলবার  সকাল  ১০ ঘটিকায় ২নং খোন্তাকাটা  ইউনিয়ন পরিষদ হলরুমে। সিএসও সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং খোন্তাকাটা  ইউনিয়ন পরিষদের সাবেক  ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান,  ইউপি সদস্য রোকেয়া বেগম, জামায়তে ইসলামি বাংলাদেশ ইউনিয়ন সহ সভাপতি সিএসও কমিটির সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি গণ। সঞ্চালনায় ছিলেন ইভলভ প্রকল্পের মাঠকর্মকর্তা মোঃ আজহারুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন এই সিএসও ও সিবিও কমিটি শরণখোলা উপজেলায় ইভলভ প্রকল্পের (সি এন আর এস) রেখে যাওয়া কার্যক্রম বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সার্বক্ষণিক সহযোগিতা করবে অনুষ্ঠানের শেষাংশে নথিপত্র ও কর্মপরিকল্পনা হস্তান্তর করা হয় । পরিশেষে প্রকল্পের শুভকামনা ও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সভাপতি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর